আল আমিন, নাটোর প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবার মৃত্যু – ছেলে গুরুতর আহত

নাটোর শহরের কান্দিভিটা এলাকার কদমতলা মোড়ে দুর্বৃত্তদের হামলায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলে মাহমুদ কাউসার (২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কদমতলা মোড়ে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে দেখতে পান ১০-১২ জন যুবক আবুল কালাম ও তার ছেলের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। হামলাকারীদের মধ্যে একই এলাকার আলামিন, হামজা ও ইমনের নাম উঠে এসেছে। হামলাকারীরা তাদের দুজনকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ১টা ১০ মিনিটের দিকে তালাইমারি এলাকায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়। আহত ছেলে কাওসার মাহমুদকে রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০