নিজেস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

রাজশাহীর ক্রীড়া (ক্রিকেট) সংগঠক সাইফুল আজিজ সাজু জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫ এর প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পুরস্কারের জন্য মোট ২৭ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন ক্রীড়া সংগঠক রয়েছেন।
মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটি গত ১০ মার্চ ৭৪টি আবেদন নিয়ে বৈঠক করে এ তালিকা প্রণয়ন করে। চলতি বছরের পুরস্কারের জন্য মোট ৯৯টি আবেদন জমা পড়ে। প্রথম ও দ্বিতীয় ধাপে ২৪টি আবেদন বাতিলের পর অবশিষ্ট আবেদন থেকে ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরবর্তীতে আরেক দফা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী জুন মাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
প্রাথমিক তালিকায় সংগঠক ক্যাটাগরিতে ক্রিকেট থেকে রাজশাহীর সাইফুল আজিজ সাজু মনোনীত হয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আমি একজন ক্রিকেটপ্রেমী মানুষ। দীর্ঘ ২৪ বছর ধরে রাজশাহীর ক্রিকেটের সঙ্গে জড়িত। একসময় রাজশাহীর ক্রিকেট ছিল দেশের শীর্ষে, কিন্তু বর্তমানে যোগ্য সংগঠক ও পৃষ্ঠপোষকের অভাবে তা অনেকটাই পিছিয়ে পড়েছে।”
তিনি জানান, ২০১১-১২ সাল পর্যন্ত রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতা ছিল। ২০১১ সালে বিসিবি আয়োজিত আন্তঃজেলা ক্লাব কাপ ক্রিকেটে তাঁর পরিচালিত মুক্তিসংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়। তবে ২০১২ সালের পর থেকে রাজশাহীর ক্রিকেটে অবনতি শুরু হয় এবং বর্তমানে বিভাগীয় পর্যায়ে পিছিয়ে পড়েছে।
এই অবনতির কারণ হিসেবে তিনি রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, স্বজনপ্রীতি ও যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়নকে দায়ী করেন। তিনি বলেন, “জেলা ক্রিকেট লীগের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এতে নতুন প্রতিভা উঠে আসছে না এবং অনেক খেলোয়াড় অন্য পেশায় চলে যাচ্ছেন।”
রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—যোগ্য সংগঠকদের দায়িত্ব প্রদান, নিয়মিত জেলা লীগ আয়োজন, মাঠসংকট নিরসন, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং পূর্বের টুর্নামেন্টগুলো পুনরায় চালু করা।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, সাইফুল আজিজ সাজু বর্তমানে জেলা ক্রিকেট লীগের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর তত্ত্বাবধানে পরিচালিত মুক্তিসংঘ ক্লাব বিভিন্ন সময়ে একাধিক শিরোপা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে আন্তঃজেলা ক্লাব কাপ, প্রিমিয়ার ডিভিশন লীগ ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের একাধিক শিরোপা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০