রাজশাহীর পুঠিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
ওই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহরা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান এবং উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান । এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক। এছাড়াও ওই আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন
মন্তব্য