আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল চকলেট-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমই আমাদের মূল শক্তি। সাংগঠনকে শক্তিশালী সকল ভেদাভেদ ভুলে গিয়ে আত্রাই উপজেলা বিএনপিকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।

​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ​দলের শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করতে এই বর্ধিত সভার আয়োজন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে যাতে যেকোনো পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, আত্রাই উপজেলা বিএনপি প্রমুখ।

​এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্ততি নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০