নিজেস্ব প্রতিবেদক
১ এপ্রিল ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

নাটোরের লালপুরে সাদিয়া তেল পাম্পে অবৈধভাবে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণের সময় এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় এ ঘটনা ঘটে।সাংবাদিক ওমর ফারুক জানান, পাম্পে মোটরসাইকেলপ্রতি ১০০ টাকার তেল দেওয়া হলেও একই সময়ে একজনকে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে তেল নিতে দেখা যায়। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের সামনেই পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে কিলঘুষি মেরে আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, “আমি তাকে মারধরে অংশ নেইনি।শুধু ভিডিও ধারণ করতে নিষেধ করেছি। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মেরেছে।”

লালপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১০

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

১১

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১২

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১৩

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৫

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৬

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৭

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

২০