জামালপুর প্রতিবেদক
৫ এপ্রিল ২০২৬, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় জ্বালানি তেলের সংকটের কারণে সংবাদ সংগ্রহ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। মাঠপর্যায়ের সাংবাদিকরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের অপ্রতুলতার কারণে ব্যক্তিগত ও ভাড়ায় চালিত যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে সংবাদ সংগ্রহে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল অনেকাংশে সীমিত হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে অনেক সাংবাদিক বাধ্য হয়ে মোটরসাইকেলের পরিবর্তে অটোরিকশা ও রিকশায় চলাচল করছেন। এতে সময় বেশি লাগছে এবং দ্রুত সংবাদ সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ জানান, জ্বালানি তেলের সংকটের কারণে সংবাদ সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছি।
সাংবাদিক রফিকুল ইসলাম রনজু জানান, গাড়িতে তেল না থাকায় সংবাদ সংগ্রহের জন্য রিকশা ও অটোরিকশা ব্যবহার করে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রেরণ করতে হচ্ছে।
সাংবাদিক হোসেন শাহ বলেন, সংশ্লিষ্ট প্রশাসন যদি সাংবাদিকদের তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে সংবাদ সংগ্রহ করা অনেক সহজ হবে এবং আমাদের কষ্ট অনেকাংশে কমে যাবে।
সাংবাদিকরা জানান, জ্বালানি সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন জরুরি সেবায় আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০