আল আমিন, নাটোর প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

নাটোরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল পাঁচটায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিতরণ শুরু হয়ে শহরের বিভিন্ন দোকান, পথযাত্রী এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা।

এ সময় নেতারা বলেন, গণভোটের দাবি উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি সরকার।তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিলেও সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। নির্বাচনের পর ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি গণভোট প্রত্যাখ্যান করে এবং সংবিধান সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সংসদে সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটি গঠন করা হলেও তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা আরো অভিযোগ করে, সরকার বিচার বিভাগ, প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং বিরোধী মত দমনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও আর্থিক খাতে অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়।
লিফলেটে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে গণভোট বাস্তবায়ন এবং ক্ষমতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম, সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইখতিয়ার শাওন, জেলা শিবির সেক্রেটারি রনিসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০