আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গড়তে হলে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। আমি প্রশাসন ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন যাতে আত্রাইকে আমরা একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে পারি।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউল ইসলাম বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পবিত্র আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা নিয়মিত তদারকি করছি। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।

​সভায় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, ​এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ। সভায় উপজেলার চুরি-ডাকাতি রোধ, যানজট নিরসন এবং সামাজিক অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১০

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৩

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৪

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৬

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৭

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৮

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

১৯

ইসলামপুরে বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

২০