Md. Ariful Islam
১৮ এপ্রিল ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাল খনন শুরু করেছিলেন জিয়াউর রহমান: দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় পঞ্চাশ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। তিনি দাবি করেন, তার ছেলে তারেক রহমান দেশের মানুষের কল্যাণে সেই কার্যক্রমকে গুরুত্ব দিয়ে পুনরায় চালু করেছেন।
শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। একসময় এ দেশে বছরে মাত্র একটি ফসল উৎপাদিত হতো, এখন তিনটি ফসল হচ্ছে—যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে খরার সময় পানির সংকট দেখা দিচ্ছে। ফারাক্কা ও তিস্তার পানির প্রবাহ কমে যাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই সংকট মোকাবেলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষকদের ভাগ্যের পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন সভাপতিত্ব করেন এবং সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০