আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীনতার ক্ষোভ

১ মে — মহান মে দিবস। বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালিত হল নানা কর্মসূচির মধ্যে দিয়ে। কিন্তু আনুষ্ঠানিকতার আড়ালে আবারও সামনে এল শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে র‍্যালি ও পথসভায় উঠে এল সেই চিরচেনা দাবি—ন্যায্য মজুরি, সম্মানজনক আচরণ, আর নিরাপদ কর্মপরিবেশ।

শুক্রবার সকালে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে শুরু হয় র‍্যালি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পুঠিয়া উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমিকরা। র‍্যালিটি স্থানীয় তৈল পাম্প এলাকা ঘুরে মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাফিক মোড়ে ফিরে আসে। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সেক্রেটারি আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আহমাদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আমিনুর ইসলাম ডালিম, সেক্রেটারি ফজলুর রহমান, উপদেষ্টা আ. রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাদের কথায় উঠে আসে ক্ষোভ ও হতাশার সুর।

তাঁদের দাবি, প্রতি বছর মে দিবস পালিত হলেও শ্রমিকদের বাস্তব অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। এখনও অনেক ক্ষেত্রে বেতন, বোনাস কিংবা মৌলিক অধিকার আদায়ে আন্দোলনে নামতে হয়। মালিকপক্ষের একটি অংশের উদাসীনতা ও অসহযোগিতার কথাও তুলে ধরেন তাঁরা। পথসভা থেকে স্থানীয়ভাবে শ্রমিকদের সংগঠিত কার্যক্রম পরিচালনার জন্য পুঠিয়া উপজেলায় একটি স্থায়ী কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়।

একই সঙ্গে সরকারি বিভিন্ন সহায়তা ও অনুদান যেন সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়। মে দিবসের এই কর্মসূচি তাই শুধু আনুষ্ঠানিকতা নয়—বরং শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিধ্বনি হিসেবেই ধরা দিল বানেশ্বরের পথসভায়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০