admin
১৭ অগাস্ট ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি নেতা দুলুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ নাটোর জেলা জামায়াতের।

শনিবার ভববান শ্রী কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভ‚ষণগাছায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন ইসলামী জঙ্গী সংগঠন জামায়াত এবং এন.সি.পি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে, আজ ১৭ আগস্ট ২০২৫খ্রিঃ বিকেলে ৬টার দিকে নাটোর জেলার সহকারী সেক্রেটারী ও সেক্রেটারী প্রচার ও মিডিয়া বিভাগ মোঃ আতিকুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বলেন, বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলামী জঙ্গী সংগঠন জামায়াত এবং এন.সি.পি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। তিনি বলেন বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি বলেন জামায়াতে ইসলামী দীর্ঘদিন বি.এন.পির সাথে একযোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তখন কোন সমস্যা ছিলনা এখন জামায়াতে ইসলামীকে জঙ্গী সংগঠন হিসেবে বক্তব্য দেওয়া অত্যন্ত আপত্তিকর। সাথে থাকলে সঙ্গী এবং না থাকলে জঙ্গী। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামী কখনো জঙ্গীবাদে বিশ্বাস করেনা। বরং নাটোরবাসী এবং দেশবাসী দেখেছেন যে, বিগত সময়ে বাংলা ভাইকে নিয়ে কার বাসায় মিটিং করেছে এবং সঙ্গে নিয়ে কে মিছিল করেছে তা দেশবাসীর কাছে সুস্পষ্ট। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে দেশ যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং দেশবাসী যখন আগামীতে একটি সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় রয়েছে ঠিক তখনই এ ধরনের বক্তব্য অত্যন্ত আপত্তিকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১০

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১১

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৩

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৭

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৮

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৯

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

২০