নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।
শুক্রবার (৮ মে) র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, মোঃ নাইম (২৫) ও মোঃ আশিক ইমরান (৩০)। নাইমের বাড়ি নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় এবং আশিক ইমরানের বাড়ি কাপুড়িয়া পট্টি এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের দাবি,আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ ঘটনায় আটক কৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য