আল আমিন, নাটোর প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১৩ মে) বিকাল ৪টায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিং এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে নাটোর জেলা তথ্য অফিসার সাংবাদিকদের প্রচার কার্যক্রমের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত। প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ।

ব্রিফিং এ জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস নাটোরের সম্পাদিত প্রচার কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় গত (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬ খ্রি.) পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রমঃ উঠান বৈঠক কমিউনিটি সভা-১০২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন- ১১,০৬০টি, সড়ক প্রচার মাইকিং- ৩২৪৮ইউনিট, অনলাইন প্রচার-২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ- ২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ৩৪০টি, নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ১৪টি সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত হয়। এছাড়া প্রচার কার্যক্রমের উঠান বৈঠক, কমিউনিটি সভা-১১টি, নারী সমাবেশ- ০২টি, কৃষক সমাবেশ- ০১টি, ফ্যামিলি সমাবেশ- অনুষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচ পালন করা হয়েছে
এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করেন।

ব্রিফিং এর শেষ পর্যায়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ’ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০