বাগাতিপাড়া প্রতিবেদক
১৮ মে ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “বিএইটিই অ্যাক্রেডিটেশন-এর জন্য কে-প্রোফাইল, সিইপি ও সিইএ বাস্তবায়ন এবং মূল্যায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বাউয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মানদণ্ড অনুযায়ী আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), কে-প্রোফাইল, কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস (সিইপি) ও কোর্স ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট (সিইএ) বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ মুনিরুজ্জামান ও অধ্যাপক জি. এম. জাহিদ হাসান। তাঁরা অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি প্রকৌশল শিক্ষার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ড অর্জন এবং সফল অ্যাক্রেডিটেশনের জন্য শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বাউয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা বলেন, এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. হামিদুর

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০