আল আমিন, নাটোর প্রতিবেদক
১৮ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ মোঃ নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. নাসের আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রাজা, সহ-সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। তারা ডা. মোঃ নাসিরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ এলাকাবাসীর আনন্দ, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর- প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিংড়ায় ঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ আটক-৪

১০

নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মধু গ্রেফতার

১১

সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা

১২

ভূমি সপ্তাহ উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

১৩

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

১৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজু

১৫

বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৭

সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

১৮

বাঘায় জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১৯

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

২০