এ জেড সুজন, লালপুর(নাটোর)প্রতিবেদক
১৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ আটক-৪

নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি মোবাইল ফোন ও একটি সাদা প্রাইভেট কারসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও অপহরণসহ অসংখ্য মামলা রয়েছে।

লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে রাত ১টার দিকে পালিদেহা গ্রামের আঞ্চলিক মহাসড়কে অভিযান চালান। সেখানে একটি সাদা প্রাইভেট কারে অবস্থান করা চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যায়।

আটকরা হলেন— পাবনার ঈশ্বরদীর পশ্চিমটেংরীর মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি, মো. কাজল, রাজশাহীর বাঘার হিলালপুরের মো. সামাদ মোল্লা এবং নাটোরের লালপুরের গৌরীপুরের মো. মনিরুজ্জামান।

পুলিশ জানায়, আটকদের কাছ থেকে একটি বিদেশি 7.65 mm পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়। মাহমুদ হাসান ওরফে সোনামনি সামান্য অসুস্থ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক সোনামনি ও সামাদ মোল্লার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক, অপহরণসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন। শুধু সোনামনির বিরুদ্ধেই ঈশ্বরদী, দৌলতপুর ও আমিনপুর থানায় ২৪টি মামলা রয়েছে। সামাদ মোল্লার বিরুদ্ধে বাঘা, চারঘাট ও তুরাগ থানায় ১৪টি মামলা রয়েছে। কাজলের বিরুদ্ধেও ঈশ্বরদী থানায় বিস্ফোরক ও মারধরের মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০