আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২০ মে ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন।

​এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই র‍্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। ​র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক- এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

​অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা আত্রাই উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।

​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০