বাগাতিপাড়া প্রতিবেদক
২১ মে ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির প্রকাশিত তালিকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম। শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষক হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার।

শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হয়েছেন রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. জান্নাতুল ফেরদৌস, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিক হয়েছেন ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. লুৎফর রহমান, মহিলা কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীরা শ্রেষ্ঠ হয়েছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করবে।

 

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০