আল আমিন, নাটোর প্রতিবেদক
১ জুন ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের চকবৈদ্যনাথে কাঁচা চামড়ার আড়ৎগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় । ছোট-বড় মিলিয়ে প্রায় দুই শতাধিক আড়তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিবছরের ন্যায় এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ৩০-৪০ জেলা থেকে এ আড়তে বিপুল চামড়া আমদানি হবে বলে আশা করা হচ্ছে।

সরকার এবার চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি মেটাতে সারাদেশে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এবার ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট গরুর চামড়া ৫৭ থেকে ৬২ টাকা, খাসির ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২২ টাকা। তবে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বেচাকেনা নিয়ে দ্বিমত রয়েছে ব্যবসায়ীদের মাঝে।

আড়তদাররা বলছেন, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে অনেক খরচ পড়ে যায়। প্রতি বর্গফুট গরুর চামড়া সংরক্ষণেও প্রায় ৫৫ থেকে ৬০ টাকা খরচ পড়ে। এছাড়া বাজারে লবণের দামও বেশি।

নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকী বলেন, নাটোরের ব্যবসায়িরা ট্যানারি মালিকদের কাছে প্রায় ৬০ কোটি টাকার মতো পাওনা রয়েছে। ঈদের আগে এ টাকা না পেলে আড়তদার ও ব্যবসায়ীরা সংকটে পড়বে। তবে নাটোরের ব্যবসায়ীরা ঈদে চামড়া কেনার জন্য বিভিন্ন উৎস থেকে টাকার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, গত বছর ১০ থেকে ১২ লাখ চামড়া কেনা বেঁচা হয়েছে। এবারে ব্যবস্থাপনা ভালো হওয়ায় আরও বেশি হবে বলে জানান তিনি।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, চকবৈদ্যনাথ আড়তে চামড়া সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়েছে। চামড়া বাজার নজরদারি করতে প্রশাসন মাঠে থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০