দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১ জুন ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী, মোটরসাইকেল শোভাযাত্রায় উচ্ছ্বাস

নওগাঁয় ঈদ উপলক্ষে বন্ধুদের অংশগ্রহণে ব্যতিক্রমী বন্ধু পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবক মিজানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শৈশবের বন্ধুদের মিলনমেলায় আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

শনিবার (২৯ মে) বিকেলে শহরের তাজের মোড় থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তাজের মোড়ে এসে শেষ হয়। পরে বন্ধুদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নূর-ই আলম মিঠু। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী বক্তব্যে নূর-ই আলম মিঠু বলেন, এ ধরনের আয়োজন বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। কর্মব্যস্ত জীবনে শৈশবের বন্ধুদের একত্রিত করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, বন্ধুত্বের এ বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে এবং সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে।

আয়োজক মিজান বলেন, জীবিকার প্রয়োজনে অনেকেই দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। ঈদের সময় সবাই নওগাঁয় এলেও একসঙ্গে হওয়ার সুযোগ হয় না। সেই ভাবনা থেকেই বন্ধুদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। তিনি জানান, বছরে অন্তত একবার হলেও শৈশবের বন্ধুদের একত্রিত করার লক্ষ্যেই এ উদ্যোগ।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) নূর-ই আলম মিঠুর উৎসাহ ও সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে মিজানের নেতৃত্বে অংশগ্রহণকারী বন্ধুরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। মিলনমেলায় বিভিন্ন বয়সী বন্ধুদের উপস্থিতিতে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০