আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মশাবাহিত এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ​​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যাচ্ছে। তবে একক কোনো প্রচেষ্টায় ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টবে, ফেলে দেওয়া টায়ার বা ডাবের খোসায় যেন বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। সকলের সম্মিলিত সচেতনতায় আমরা আত্রাইবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারব।

সভাপতি তার সমাপনী বক্তব্যে ডা. মো. খায়রুল আলম বলেন, ডেঙ্গু এখন আর অবহেলার বিষয় নয়, এটি একটি প্রাণঘাতী রোগ। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।

তাই আমরা যদি নিজের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখি, তবেই এই মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। আমরা সবাই যদি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার করি, তবেই ডেঙ্গু মুক্ত আত্রাই গড়া সম্ভব। আতঙ্কিত না হয়ে সচেতনতাই আমাদের মূল শক্তি।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান। এছাড়াও এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০