নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু রোগীর মাকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত সুইপারদের দ্রুত বিচারের দাবিতে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে নারী রুগী ও স্থানীয় জনতা।
আজ দুপুরে বিপুল সংখ্যক বিক্ষুদ্ধ নারী ও রুগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।এক পর্যায়ে বিক্ষুদ্ধরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে আরএমও ডা.মাহবুবুর রহমানের অপসারণ দাবি করতে থাকে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান ফটক খুলে দেয়।
উল্লেখ্য গত ৭ জুন রাতে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক রুগীর মাকে ওষুধ দেয়ার কথা বলে হাসপাতালের ৬ তলার পরিত্যাক্ত সিড়িতেঁ নিয়ে ধর্ষণ করে হাসপাতালের সুইপার অমিত বাসফোর।এসময় সেই ভিডিও ধারণ করে সুপার অনিল বাসফোর ও সুইপার পদে আউট সোর্সিং হিসাবে কর্মরত আরএমও ‘র স্বজন ইসমাহী আহমেদ প্রাঙ্গন।
মন্তব্য