admin
১৮ অগাস্ট ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি : নওগাঁর মান্দা এলাকায় র‌্যাব-৫ এর অভিযান গাঁজা, ফেন্সিডিল ও রামদা সহ আটক-০১

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

নওগাঁর মান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ০৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ ০১ (এক) জন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

১। নওগাঁ জেলার মান্দা থানাধীন উত্তর শ্রীরামপুর এলাকায় গাঁজা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে ০১ জন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় ইং ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাত্রী-০২.৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আলম ইসলাম (৩২), পিতা-মোঃ আলাউদ্দিন মন্ডল, মাতা-জোৎস্না বিবি, সাং-উত্তর শ্রীরামপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা-১৯৩.৩ কেজি, ২১ (একুশ) টি ফেন্সিডিল বোতল, ০৪ টি দেশীয় অস্ত্র রামদা এবং ০১ টি স্যামস্যাং বাটন মোবাইল জব্দ করা হয়।

৩। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য ১৮/০৮/২০২৫ ইং ০১.৩০ ঘটিকায় একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ (একুশ) বোতল ফেন্সিডিল, ০৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ ০১ জন চিহ্নিত ও বিখ্যাত মাদক ব্যবসায়ীমোঃ আলম ইসলাম (৩২),কে গ্রেফতার করে।

৪। ধৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

৫। উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০