নাটোরে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রকলা পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরদের দাবি, এলাকার যুব-সমাজ,স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষাথীদের মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে তাদের এই আয়োজন।
এসময় চন্দ্রকাল এস আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে একাতত্বা ঘোষণা করে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন,বর্তমানে যুব সমাজকে মাদকে গ্রাস করে নিয়েছে। মাদকে আসক্ত হয়ে তারা বিপদগ্রামী হয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজে যুক্ত হচ্ছে। সমাজে দিনদিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। স্কুল -কলেজে শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। নারীরা যৌন হয়রানীর শিকার হচ্ছে। এসকল সমস্যার প্রধান কারন মাদক সেবন।
এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নির্মুল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।
মোঃ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ইয়াকুব আলী দুলালের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, নাটোর সুগার মিলের অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈয়বুল হাসান,সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী প্রধান,ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ওসমান আলী প্রামানিক,সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ রতন আলী সরকার,তরুন নেতৃত্ব গ্রাম ডাঃ মোঃ ওয়াসিমুল বারী রিপনসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।
মন্তব্য