আল আমিন, নাটোর প্রতিবেদক
৭ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

সম্মানী ভাতা বৃদ্ধিসহ ২ দফা দাবিতে নাটোরে ধর্মঘট ও মানববন্ধন করেছেন জেলা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল বা ইডি কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (০৬ জুলাই) সকাল থেকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন। এসময় বক্তব্য রাখেন সেক্রেটারি তৈয়ব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি, বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান তাদের দাবি, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে।

দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকেই ডাকঘর গুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় সারাদেশে ডাকসেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কর্মচারীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১০

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১১

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১২

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৩

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৫

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৬

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৭

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১৯

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

২০