আল আমিন, নাটোর প্রতিবেদক
৭ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

নাটোর জেলা পুলিশ ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার মধ্যে চিকিৎসা সুবিধা প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, গত ১ জুলাই ২০২৬ থেকে নাটোর জেলা পুলিশের সদস্য এবং তাদের বৈধ নির্ভরশীল—স্বামী/স্ত্রী, সন্তান, পিতা ও মাতা—বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার অন্তর্ভুক্ত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নির্ধারিত চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে জেলা পুলিশের সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার সভাপতি ডা. গোলাম মোহাম্মদ নাসের, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম ননী, কোষাধ্যক্ষ মাহামুদুল ইসলাম রাজু এবং নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে নাটোর জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগের সূচনা হলো।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০