আল আমিন, নাটোর প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে পরীক্ষার্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ সহ ৮দফা দাবিতে নাটোরেও এইচএসসি পরিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নাটোরের এন এস সরকারী কলেজ, দিঘাপতিয়া এম কে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ থেকে এইচএসসি শিক্ষার্থীরা বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন কটুক্তি করার প্রতিবাদে অভিভাবক সহ শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ মোট ৮ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করেন।
এ সময় নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী আশিকুর রহমান তাহালিল বলেন, সারাদেশে বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে, বিভিন্ন এলাকার পরীক্ষার স্থগিত রাখা দরকার ছিল। অনেক শিক্ষার্থী তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। এ দায় শিক্ষা মন্ত্রী কে নিতে হবে। একই কলেজের আরেক শিক্ষার্থী জেমিমা তাবাসসুম বলেন, বর্তমান শিক্ষা মন্ত্রী শিক্ষার কোন উন্নতি করছেন না, তিনি পরীক্ষা মন্ত্রী হিসেবে পরীক্ষার উন্নয়নের কাজ করছেন। ব্যর্থতার দায় স্বীকার করে তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান তিনি।

দিঘাপতিয়া এম কে কলেজের শিক্ষার্থী ইব্রাহিম বলেন, শিক্ষা মন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করছেন। যা কোমলমতি শিক্ষার্থীদের মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ‌। এছাড়া প্রশ্ন পত্রে ভুলের দায়-দায়িত্ব শিক্ষামন্ত্রীকে নিতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০