মোতালেব হোসাইন, সিংড়া প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী এক শিশুর মরদেহ প্রায় আট ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সুরভী খাতুন (৭) উপজেলার ছোট চৌগ্রাম সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। শিশুটির সন্ধান না মেলায় রাজশাহী ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে ঘটনাস্থলে আনা হয়।

দীর্ঘ প্রায় আট ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল খালের পানির নিচ থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০