আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার সহায়তার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান থেকে ১৭ জনের মাঝে ১০ হাজার টাকা করে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

​মঙ্গলবার (২১ জুলাই) বৈকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগণের পাশে রয়েছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা সহজতর করতেই এই অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা চিকিৎসা খরচ মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। সরকারের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০