বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আড়ানীতে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় পৌরসভার অনুমোদন ছাড়াই একাধিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, পৌরসভার নির্ধারিত নকশা অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ অব্যাহত থাকায় একদিকে পৌরসভার রাজস্ব আদায়ে ক্ষতি হচ্ছে,অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৫০(১) (গ) অনুযায়ী পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা পৌরসভার দায়িত্ব। এছাড়া একই আইনের দ্বিতীয় তফসিলের ৩৫,৩৬,৩৭ নম্বর ক্রমিকে ইমারত নির্মাণ, পুন:নির্মাণ, ইমারত সমাপণ, ইমারত পরিবর্তন এবং ইমারত নিয়ন্ত্রণে পৌরসভার দায়িত্ব বর্ণিত রয়েছে। ইমারত/স্থাপনার নকশা

পৌর এলাকার যেকোনো ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট পৌরসভা থেকে নকশা অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি এ নিয়ম উপেক্ষা করে ভবন নির্মাণ করছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, অনুমোদনহীন ভবন নির্মাণের কারণে পৌরসভা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং পরিকল্পিত নগর উন্নয়নে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার অফিস সহায়ক শ্রী মৃগেন্দ্রনাথ দেবনাথ  অভিযোগ করে বলেন, তাঁর আত্মীয়ের জমির পাশেই আড়ানী পূর্বপাড়ায় পিন্টু আলী নামে এক ব্যক্তি পৌরসভার অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছেন। তিনি দাবি করেন, পৌরসভার নিয়ম-কানুন অনুসরণ না করে এভাবে ভবন নির্মাণ করায় বিষয়টি ঝুঁকিপূর্ণ এবং আইনবহির্ভূত বলে বিবেচিত হচ্ছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পিন্টু আহম্মেদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এদিকে স্থানীয়রা অনুমোদনবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত তদারকি জোরদার, প্রয়োজনীয় নোটিশ প্রদান এবং পৌর আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়ানী পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আড়ানি উপ -প্রকৌশলী সোহেল রানা জানান,অনুমোদনবিহীন ভবন নির্মাণাধীন মালিকদের অনুমোদন করার জন্য নোটিশ প্রক্রিয়াধীন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০