আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে মৃত্যুঝুঁকিতে অসুস্থ আনোয়ার

নওগাঁর আত্রাই উপজেলার খনজোর গ্রামের বাসিন্দা আনোয়ার শেখ (৫৫) দীর্ঘদিন ধরে হৃদরোগ ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। চরম দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পারার পাশাপাশি জরাজীর্ণ একটি ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

জানা গেছে, মৃত মোবারক শেখের ছেলে আনোয়ার শেখ মাত্র এক শতক জমির ওপর নির্মিত টিন ও বাঁশের তৈরি একটি নড়বড়ে ঘরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন। ঘরের বাঁশের খুঁটিগুলো দড়ি দিয়ে বেঁধে কোনোমতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফলে প্রতিটি রাতই আতঙ্কে কাটে পরিবারের সদস্যদের।

আনোয়ার শেখ জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারেন না। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ কেনাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। নতুন ঘর নির্মাণ বা পুরোনো ঘরটি মেরামতের মতো আর্থিক সামর্থ্যও নেই।

তিনি বলেন, “বুকের ব্যথা ও চোখের সমস্যার কারণে কাজ করতে পারি না। ঘরের অবস্থা খুবই খারাপ। রাতে ঘুমাতে ভয় লাগে, কখন যে চাল মাথার ওপর ভেঙে পড়ে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারব।”

স্থানীয়রা জানান, দ্রুত সহায়তা না পেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আনোয়ার শেখের চিকিৎসা ও বাসস্থান মেরামতের জন্য সহায়তা পাঠানোর বিকাশ (ব্যক্তিগত) নম্বর: ০১৭৮২-৯২৬৯২৯ (মো. আনোয়ার হোসেন)।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০