নলডাঙ্গা প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ। অনুকূল আবহাওয়া এবং ভালো ফলনের কারণে কৃষকদের মধ্যে এবার সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ।

উপজেলার মাধনগর, খাজুরা, বাঁশিলা, মাধবপুর, ব্রহ্মপুরসহ বিভিন্ন গ্রামের মাঠে কৃষকদের দিনভর পাট কাটতে ও আঁশ সংগ্রহ করতে দেখা যায়। পাট কেটে জাগ দেওয়ার পর আঁশ ছাড়িয়ে তা পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে। শুকিয়ে গেলে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। তারা আশা করছেন, বাজারে পাটের ন্যায্যমূল্য পেলে উৎপাদন খরচ উঠে আসবে এবং লাভও হবে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, উপজেলায় এ বছর উল্লেখযোগ্য পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়ছিল ১৬৫০ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছে ১৬৭৫ হেক্টর জমিতে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে, যাতে উন্নতমানের পাট উৎপাদন সম্ভব হয়।
কৃষকদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করলে সোনালি আঁশের আবাদে আরও বেশি কৃষক আগ্রহী হবেন। দেশের ঐতিহ্যবাহী এ অর্থকরী ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এ বছর বিঘা প্রতি ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। দাম পাচ্ছেন প্রতি মণে চার হাজার টাকা। বর্তমান বাজার মূল্য পেয়ে কৃষকেরা খুব খুশি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০