আল আমিন, নাটোর প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী অপচেষ্টা জনগণ একসাথে প্রতিহত করবে। “বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবে না।”

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন এবং একটি সড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম ও গণতান্ত্রিক রাষ্ট্র। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির অন্যতম সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০