নলডাঙ্গা প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর রাতে উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের পাটুল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। তারা সাপটি মেরে ফেলার পর শিশুটির শরীরে অস্বাভাবিক ঝিনঝিন অনুভূতি দেখা দিলে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারেন। পরিবারের সদস্যরা দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নুহাদ পাটুল গ্রামের জাকির বাগের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১০

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১১

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১২

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৪

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৫

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৭

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৮

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১৯

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

২০