আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পৌঁওতা এলাকায় তিনটি রেলওয়ে লিজকৃত পুকুর থেকে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানাপ্রাপ্ত মাছ চাষীরা হলেন- সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন বলেন, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তারা দুই মাছ চাষী তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই পুকুরে জাল নামিয়ে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় দেলোয়ারের ৩০ হাজার ও ইউসুফের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০