সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম বাতিল করেছে। এ বিষয়ে একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
১৮ আগস্ট জারি করা এই অধ্যাদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় মনোনয়ন বা প্রতীক থাকবে না।
২০১৫ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন হয়। তবে অনেক রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও দুটি কমিশন দীর্ঘদিন ধরে প্রতীক বাদ দেওয়ার পক্ষে মত দিয়ে আসছিল। সংশ্লিষ্টদের মতে, নতুন সিদ্ধান্তে রাজনৈতিক দলের বাইরের যোগ্য প্রার্থীরাও এখন নির্বাচনে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।
মন্তব্য