লালপুর প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের নাজমুল মেম্বারের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ হোসেন ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সাজিদ তার মা ছাবিনা খাতুনের সঙ্গে কাশেমপুর গ্রামের বটতলা এলাকায় পাট শুকানোর কাজে যায়। একপর্যায়ে সাজিদ খেলাধুলা করবে বলে মায়ের কাছ থেকে বাড়িতে চলে আসে। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তার মা বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পূর্ব দিকে নাজমুল মেম্বারের পুকুরে দুপুর সাড়ে ১টার দিকে সাজিদকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১০

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১১

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৩

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৫

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৬

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৮

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৯

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

২০