বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আড়ানীর ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব মাস্টার ও যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজাদার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপি সভাপতি তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ (বিল্টু), বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম সরকার, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল রহমান, আড়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত আলী মেম্বর, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, আড়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশাদুল ইসলাম, মহিলা দল নেত্রী সেলিনা আক্তার শাপলা ও সোনিয়া খাতুন সহস্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পরে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ও অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি আবু সাঈদ চাঁদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্য আবু সাঈদ চাঁদ বলেন, পাঁচপাড়া তথা আড়ানী ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন সহ সকল প্রকার উন্নয়ন মূলক কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের অপতৎপরতার বিরুদ্ধে কড়া হুশিয়ার দেন এমপি চাঁদ।

আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর ও সুন্দর পরিবেশে সফলভাবে শেষ হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১০

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১১

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৪

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৫

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৬

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৭

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১৮

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১৯

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

২০