নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট ২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার শামীম হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, নদী, নালা, খালবিল থেকে মৎস্য নিধন, মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ সহ বিভিন্ন জন দুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম প্রমূখ।
মন্তব্য