বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ র‍্যালির মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে র‍্যালিতে যোগ দেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৬(বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্যে আবু সাইদ চাঁদের পুত্র রাকিবুল হাসান অলিভ।

রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শকে ধারণ করেই বিএনপি আজ জনগণের সবচেয়ে আস্থাভাজন দলে পরিণত হয়েছে। বর্তমান সময়ে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, বাঘার মাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা ও আদর্শকে বুকে ধারণ করে জাতীয় যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি তাঁর বক্তব্যে বলেন, সকল ভয়-ভীতি ও প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে থেকে নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধতার প্রমাণ দিয়েছেন, তা প্রশংসনীয়। দেশগঠন ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে আমাদের এই ঐক্য আগামীতেও বজায় থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দলীয় চেতনাকে ধারণ করে জাতীয় মূলধারার রাজনীতিকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০