নাটোরের নলডাঙ্গায় শাহীন শাহ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন শাহ নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মোঃ সফর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির সবার অজান্তে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যে কোন এক সময়ে শাহীন শাহ গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শাহীন শাহকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য