মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বার গুণী প্রধান শিক্ষক স্বপ্না রানী

নাটোরের বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপ্না রানী সরকার। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের যাচাই-বাছাই কমিটি তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করে।

স্বপ্না রানী উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে ২০২৫ সালেও তিনি উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পাঠদান কৌশল, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, অভিভাবকদের সঙ্গে সমন্বয়, পেশাগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পাঠদান, শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া রোধে হোম ভিজিট, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অবদান মূল্যায়ন করা হয়।

এসব ক্ষেত্রে ভূমিকা রাখায় স্বপ্না রানী সরকারকে ২০২৬ সালের উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অনুভূতি প্রকাশ করে স্বপ্না রানী সরকার বলেন, “পরপর দুই বছর উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন আমার একার নয়; বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই তার মূল লক্ষ্য। এই সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০