আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে ফোর এইচ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার সান্তাহার ফোর এইচ ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুই দল অংশ গ্রহণ করেন বয়জন ক্লাব নওগাঁ বনাব তিন ভাই খেলা ঘর আদমদীঘি। খেলায় নির্ধারিত সময়ে ১/১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে বয়জন ক্লাব নওগাঁ বিজয়ী হন।

পুরষ্কার বিতরণ উপলক্ষে ফোর এইচ ক্লাবের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার ফোর এইচ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক কবির আহমেদ, ফোর এইচ ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম আইসি, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০