আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে এনজিও ম্যানেজারকে আহত করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

দিনদুপুরে বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেডোর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের মটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখ নামের দুই ভাইসহ অজ্ঞাত আরও ২-৩ জন ব্যক্তি তাদের পথরোধ করে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারপিট করে। এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও টাকা উদ্ধারের জন্য তিনি (আনিসুর রহমান) বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা শুনেছি। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করতে চেয়েছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০