দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপাহারে মাদ্রাসার নিয়োগে অনিয়মের অভিযোগ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কে এম ফাজিল মাদ্রাসার ৪টি পদের জন্য পছন্দের প্রার্থীকে অর্থের বিনিময়ে নিয়োগ  দেওয়ার অভিযোগ উঠেছে ঐ প্রতিষ্ঠানের  অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজীর বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী ও মাদ্রাসা কতৃপক্ষের বিরোধ চরমে পৌছেছে। অধ্যক্ষকে মারধর করেছে উত্তেজিত জনতা বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সম্প্রতি মাদ্রাসার সামনে দুপক্ষই পাল্টাপাল্টি মানববন্ধন করেছে।বিষয়টি সুষ্ট তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন এলাকার  মো:কামরুল ,দেলোয়ার ,সারোয়ার ও বাবুল হোসেন।

অভিযোগ ও তথ্য অনুসন্ধানে জানা যায়,চলতি বছরের এপ্রিল মাসের ৯ তারিখে পত্রিকার মাধ্যমে প্রতিষ্ঠানের  ২জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন এবং অফিস সহায়ক ২জনের নিয়োগ  বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ৪টি পদের বিপরীতে ৩৫জন আবেদন করেন।

অনুসন্ধানে জানা যায়,গত ১৮ সেপ্টেম্বর  নিয়োগ পরীক্ষার আগের দিন(১৭ সেপ্টেম্বর ) একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হয়।পরীক্ষার ঘোষিত ফলাফল সম্ভাব্য ফলাফলে সাথে হুবহু  মিলে গেলে অনিয়মের অভিযোগ উঠে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয় ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার সময় পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা থাকলেও তা ১১টায়  অনুষ্টিত হয়।  প্রার্থীরা অভিযোগ করেন পছন্দের প্রার্থী সময়  মতো না আসায়  পরীক্ষাটি দেরি করে নেওয়া হয়।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পরীক্ষা বাতিল করে পুন:নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য একটি মানববন্ধন করেন। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এলাকাবাসী ও পরীক্ষার্থীদের। অভিযোগ রয়েছে ৩৬লাখ টাকার বিনিময়ে চারজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই ঘটনার জেরে গত ২৫ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির একটি বৈঠক হচ্ছিল। এসময় ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল মিটিংএর মধ্যে ঢুকে মারধর শুরু করে। এতে অধ্যক্ষ গুরুত্বর আহত হন। নিয়োগ বোর্ডের সদস্য ও ঐ প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ পরীক্ষার দিন উপস্থিত ছিলেন  না বলে জানা গেছে।  সম্প্রতি ঐ প্রতিষ্ঠানের  অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজীর  অর্থ লেনদেনের একটি ভিডিও পাওয়া গেছে। তবে সেখানে একজন ব্যক্তি টাকা হাতে এবং অধ্যক্ষ খালি হাতে দাঁড়িয়ে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান,৩৬লাখ টাকার বিনিময়ে পছন্দের চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে । তারা দাবী করেন নিয়োগ পরীক্ষা বাতিল করে পুন:নিয়োগ দেওয়া হোক।

এ বিষয়ে কে এম ফাজিল মাদ্রার অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজী সকল অভিযোগ অস্বীকার করে  এক প্রশ্নের জবাবে বলেন,১৬ সেপ্টেম্বর ডিজির প্রতিনিধির কাছ থেকে ১৮ সেপ্টেম্বর   সকাল ৯টার সময় নিয়োগ পরীক্ষার জন্য চিঠি  পায় এবং ১৭সেপ্টেম্বর প্রবেশপত্র বিতরণ করি। পরীক্ষার দিন বিদ্যুৎ না থাকায় পরীক্ষা ১১টার সময় শুরু হয়। ২৫ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির মিটিং চলাকালে এক দল সন্ত্রাসী হামলা চালিয়ে  ভাংচুর ও আমাকে মারধর করে।

টাকা লেনদেনের ভিডিও ব্যাপারে তিনি বলেন,
হাপানিয়া কে এম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজার রহমানের ছেলে চাকুরী প্রার্থী ছিলেন। তিনি আমাকে কিছু টাকা দিয়ে তার ছেলেকে নিয়োগ দেওয়ার কথা বলে। আমি তা গ্রহণ করিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০