নাটোরের বাগাতিপাড়ায় অসহায় নারী মইমার পাশে দাঁড়িয়েছে বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নুরপুর চকপাড়া গ্রামে তাকে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল দেওয়া হয়।
এ সময় সংস্থার সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব, উপদেষ্টা হায়দার রশীদ সোনা, সদস্য মাহতাব উদ্দিন ও শিখা বেগম উপস্থিত ছিলেন।
সংস্থার সভাপতি বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বন্ধু কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্তব্য