আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে পথচারী

বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ দিয়ে ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। এ ঘটনায় সমাধানের দাবীতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিনমজুরসহ প্রায় ২০০জন মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা এই পথ দিয়ে চলাচল করে আসছেন। গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই পরিবারের কয়েকটি গাছ রাস্তার জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অথচ তাদের জায়গায় উপর দিয়ে কাওকে যেতে দেয়না। প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ ও গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে  চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ যাওয়ার ব্যবস্থাও নেই। দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় সর্বশেষ ২ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০