‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তকী ফয়সল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা শিক্ষা অফিসার আবু জাফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপস্থিত শিক্ষকগণ তাদের বক্তব্য বর্তমান পরিলক্ষিত নানা সমস্যা কথা বলেন এবং শিক্ষকদেরও আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এই আয়োজনকে তারা সাধুবাদ জানিয়েছেন।
পরিশেষে সকল শিক্ষাগুরুদের সম্মান বিনম্র শ্রদ্ধা রেখে ও উপজেলা চত্ত্বরে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
মন্তব্য