নাটোরের নলডাঙ্গা উপজেলায় চার দিনব্যাপী দ্বিতীয় স্কাউটস সমাবেশ ২০২৬ শুরু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেলে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ শুরু হয়।
স্কাউটস সমাবেশ ২০২৬ আনুষ্ঠানিকভাবে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৬ অক্টোবর সকাল ৯.০০ টায় উদ্বোধন করা হবে। সমাবেশটি শেষ হবে আগামী ৮ অক্টোবর বিকেলে।
স্কাউটস সমাবেশে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল মাঠে ক্যাম্প করে অংশ নেয়। প্রথম দিনে স্কাউটস দলের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে।
মন্তব্য