মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জুয়েলের উদ্যোগে আরও ২টি গভীর নলকূপ স্থাপন

রাজশাহীর চারঘাট পৌরসভায় সুপেয় পানির সংকট নিরসনে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খলিলের মোড় ও ৬ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় এসব নলকূপ স্থাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে নলকূপ দুটি স্থাপন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা পূরণ এবং দৈনন্দিন দুর্ভোগ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপ দুটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের পানি সংগ্রহের কষ্ট কমবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, এর আগে আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকায় ১২৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হলো। স্থানীয় পর্যায়ে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে তাঁর এ উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

আসাদুজ্জামান জুয়েল বলেন, সুপেয় পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। পৌরসভার কোনো মানুষ যেন পানির অভাবে দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যেই বিভিন্ন এলাকায় টিউবওয়েল ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০